হিলিতে বিএসএফের পক্ষ থেকে ৪৯ তম বিজয় দিবস উদযাপন করা হল - The News Lion

হিলিতে বিএসএফের পক্ষ থেকে ৪৯ তম বিজয় দিবস উদযাপন করা হল




দি নিউজ লায়ন ;  হিলিতে বিএসএফের পক্ষ থেকে ৪৯ তম বিজয় দিবস উদযাপন করা হল। এবারই প্রথমবার বিএসএফের পক্ষ থেকে বিজয় দিবস উদযাপন করা হল। ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তি যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জাওয়ানদের শ্রদ্ধা জানাল বিএসএফের ৬১ ব্যাটেলিয়নের জাওয়ানরা। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ফুটবল ময়দানে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে শহীদ বেদিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 


এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিএসএফের নর্থ বেঙ্গলের আইজি সুনীল কুমার ত্যাগী, বিজিবির পক্ষ থেকে ছিলেন রংপুর ডিভিশনের ব্রিগেডিয়ার মহম্মদ কায়সার হাসান মালিক, বালুরঘাট লোকসভা আসনের সাংসদ সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিএসএফ ও বিজিবির উচ্চপদস্থ আধিকারিক। এবিষয়ে বিএসএফের নর্থ বেঙ্গলের আইজি সুনীল কুমার ত্যাগি জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ছিল।


 সেই সময় প্রধানমন্ত্রী ও বিএসএফের উচ্চপদস্থ আধিকারিক নির্দেশেই সকল সেনা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুক্তি যুদ্ধে জয়লাভ করলেও একাধিক ভারতীয় জওয়ান শহীদ হন। তাই আজকের দিনটিকে বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং শহীদের শ্রদ্ধা জানানো হয়। 


অন্যদিকে বিজিবির রংপুরের ব্রিগেডিয়ার মহম্মদ কায়সার হাসান মালিক জানান, ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছিল যাকে আমরা স্বাধীনতা যুদ্ধ বা মুক্তি যুদ্ধ বলি৷ সেই মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদান অবশ্যম্ভাবী। এই মুক্তিযুদ্ধে যারা যোদ্ধা ছিলেন তাদেরকে স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.